নদীর চর সংলগ্ন সরকারি জমিতে উন্নত শশ্মান তৈরীতে বাঁধা
দি নিউজ লায়ন; নদীর চর সংলগ্ন সরকারি জমিতে উন্নত শশ্মান তৈরীতে বাঁধা। কোমরে দড়ি দিয়ে হাজতবাস করানো হবে উষ্কানীমূলক কাজে যুক্ত অসাধু ব্যক্তিদের সাফ হুঁশিয়ারি পুর প্রশাসক গৌতম দেবের। বেশ কয়েকজন ওই এলাকার মহানন্দা নদী থেকে বেআইনি খনন কাজে যুক্ত তারাই কিছু মানুষকে জড়ো কতে ভুল বুঝিয়ে সরকারি কাজে বাধা দিয়ে অশান্তি সৃষ্টি করছে। তাদের উস্কানির বীজ মন্ত্র দাতাদের প্রকাশ্যে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দেন তিনি।শিলিগুড়ি পুরনিগমের ৪২নাম্বার ওয়ার্ডের মহানন্দা নদী সংলগ্ন এলাকায় নদীর অপর প্রান্ত থেকে লোক এনে সোমবার সকাল থেকে অশান্তি সৃষ্টি করে।
শশ্মান তৈরির জন্য মাপঝোঁকের কাজ করতে আসা সরকারি আধিকারীকদের আটকে চড়াও হন অসাধু ব্যক্তিদের উস্কানিতে এলাকার বাইরে থেকে নিয়ে আসা কিছু মানুষ। স্থানীয়দের উস্কানি দিতে লাগেন ওই অসাধু ব্যক্তিরা। জনবসতি এলাকায় শশ্মান তৈরি হবে না স্লোগান তুলে সরকারি কর্মীদের কাজে বাধা দিয়ে বিক্ষোভ দেখাতে লাগেন তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভক্তিনগর থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে পুরো প্রশাসক গৌতম দেব সরকারি কাজে বাধাদানকারী আসাধু ব্যক্তিদের বিরুদ্ধে আইনের পথেই কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।
বলেন। তিনি বলেন মহানন্দা নদীর চর থেকে বেআইনিভাবে খননকার্যের যুক্ত অসাধু ব্যক্তিরা ওই এলাকার বাইরে থেকে সমোন্নতি কিছু মানুষকে এনে অশান্তি সৃষ্টি করছে। নদী বাঁচানোর লক্ষ্যেই এলাকার সৌন্দর্যায়ন করে উন্নত শ্মশান তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাতে স্বার্থ ক্ষুন্ন হচ্ছে কিছু অসাধু ব্যক্তিদের। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন শিলিগুড়ি শহরে সৎকার্যের জন্য বিকল্প শশ্মানঘাট প্রয়োজন কোনো সভ্য সমাজে এ ধরনের কাজে বাধা দেয়ন। ওই এলাকার সাধারণ মানুষদের বুঝিয়েই সরকারি জমিতে পরিকল্পনা মাফিক কাজ হবে।

Post a Comment